অনিশ্চিত পদযুগলে ছুটে চলেছি একা পথে
গন্তব্য জানা নেই।
স্বপ্নগুলো আজ উড়িয়েছি দূর আকাশেতে
গন্তব্য জানা নেই।
স্বপ্নেরা শুধু ছুটছে অচিনপুরে
গন্তব্য জানা নেই।
গন্তব্যহীন এক অনিশ্চিত পথে
জীবন নামের পাগলা ঘোড়াটি
ছুটে বেড়াচ্ছে আজ
দিগন্ত বিস্তৃত দূরের ঐ মেঠো আঙ্গিনাতে,
স্বপ্নেরা পেছনে পরে রয় বিবর্ণ হয়ে
জীবন নামের ঘোড়ার লাগামটি
অযত্নে রয় পেছনে পড়ে।।
আমার ফেসবুক
Sunday, January 3, 2010
Friday, December 4, 2009
জোছনাপাড়ের মেয়ে
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনার ধারেই বাস
জোছনা দিয়েই গড়ছো তুমি
নিত্যদিনের নিবাস।
নিশ্চুপ সব জোছনারাতে
একটুখানি জোছনাহাতে
নিঃসঙ্গ তুমি থাকো বসে
ঘরের ধারের আঙ্গিনাতে।
চাঁদনীরাতে জোছনাহাতে
স্বপ্নগুলো বুকে নিয়ে
নির্জন এক কোণে বসে
গাঁথছো মালা আশা দিয়ে।
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনা নিয়েই থেকো
নানান রঙের স্বপ্নগুলো
জোছনা নিয়েই দেখো।।
জোছনার ধারেই বাস
জোছনা দিয়েই গড়ছো তুমি
নিত্যদিনের নিবাস।
নিশ্চুপ সব জোছনারাতে
একটুখানি জোছনাহাতে
নিঃসঙ্গ তুমি থাকো বসে
ঘরের ধারের আঙ্গিনাতে।
চাঁদনীরাতে জোছনাহাতে
স্বপ্নগুলো বুকে নিয়ে
নির্জন এক কোণে বসে
গাঁথছো মালা আশা দিয়ে।
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনা নিয়েই থেকো
নানান রঙের স্বপ্নগুলো
জোছনা নিয়েই দেখো।।
Wednesday, November 11, 2009
অনিশ্চিত যাত্রা
একটি প্রতিশ্রুতি
কিছু ভালোলাগা মুহুর্ত
সাথে অনিশ্চিত ভবিষ্যত
আর উচ্ছল বর্তমান।
একটি স্বপ্ন
কিছু সুখের অনুভূতি
সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি
আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অব্যক্ত কিছু আকুতি।
একটি ঝড়
কিছু এলোমেলো দিন
সাথে দুঃসহ কিছু যন্ত্রণা
আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।
ঝড় সামলে উঠে
আবার ঘর গোছানোর চেষ্টা
নিত্যনতুন ঝড়ে
আবার পিছিয়ে পড়া।
এভাবেই এগিয়ে যাচ্ছে
অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।
কিছু ভালোলাগা মুহুর্ত
সাথে অনিশ্চিত ভবিষ্যত
আর উচ্ছল বর্তমান।
একটি স্বপ্ন
কিছু সুখের অনুভূতি
সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি
আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অব্যক্ত কিছু আকুতি।
একটি ঝড়
কিছু এলোমেলো দিন
সাথে দুঃসহ কিছু যন্ত্রণা
আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।
ঝড় সামলে উঠে
আবার ঘর গোছানোর চেষ্টা
নিত্যনতুন ঝড়ে
আবার পিছিয়ে পড়া।
এভাবেই এগিয়ে যাচ্ছে
অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।
Friday, November 6, 2009
পথহারা এক পথিকের গল্প
আমি এক পথহারা পথিক
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।
জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।
আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।
আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।
জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।
আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।
আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।
Tuesday, November 3, 2009
পথিকের জন্য কবিতা
ওহে পথিক
যাচ্ছ কোথায় দূরে?
অনেকটা পথ এসেছো হেঁটে
একটু বসো আমার ধারে।
দুপুরের এ কাঠ-ফাটা রোদে
ক্লান্ত এক শরীর নিয়ে
এসেছো তুমি আমার দ্বারে
তোমায় আমি বসতে দেব
শীতলপাটির আসনেতে
খেতে দেব নানান খাবার
আমার রুপোর থালাটিতে।
পথিক, যাচ্ছ কোথায় দূরে?
একটু বসো আমার দ্বারে।।
যাচ্ছ কোথায় দূরে?
অনেকটা পথ এসেছো হেঁটে
একটু বসো আমার ধারে।
দুপুরের এ কাঠ-ফাটা রোদে
ক্লান্ত এক শরীর নিয়ে
এসেছো তুমি আমার দ্বারে
তোমায় আমি বসতে দেব
শীতলপাটির আসনেতে
খেতে দেব নানান খাবার
আমার রুপোর থালাটিতে।
পথিক, যাচ্ছ কোথায় দূরে?
একটু বসো আমার দ্বারে।।
Wednesday, October 14, 2009
অনিন্দিতা.....এক স্বপ্নে দেখা রাজকন্যা
অনিন্দিতা
যেদিন তোমায় প্রথম দেখি
বাসন্তি রঙের শাড়ীতে
পহেলা বৈশাখের সেই জটলাতে
অনেক মানুষের ভীড়ে
সেদিন তোমায় চিনে নিতে
আমার কোন কষ্ট হয়নি
কারণ তোমার ছবি গাঁথা ছিল
আমার এ হৃদয়ে বহুকাল আগে থেকেই
স্বপ্নে দেখা এক রাজকন্যার মতই।
বৈশাখের সেই প্রথম দিনে
তোমায় দেখার পর থেকেই
ভেবেছি আমার স্বপ্নে দেখা রাজকন্যা
আজ এসেছে বাস্তবে
সেদিন থেকেই তোমায়
নিজের করে পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে
দিন গুনে যাই
কবে হবে স্বপ্নপূরণ
কাটছে যে দিন সেই প্রত্যাশায়।।
যেদিন তোমায় প্রথম দেখি
বাসন্তি রঙের শাড়ীতে
পহেলা বৈশাখের সেই জটলাতে
অনেক মানুষের ভীড়ে
সেদিন তোমায় চিনে নিতে
আমার কোন কষ্ট হয়নি
কারণ তোমার ছবি গাঁথা ছিল
আমার এ হৃদয়ে বহুকাল আগে থেকেই
স্বপ্নে দেখা এক রাজকন্যার মতই।
বৈশাখের সেই প্রথম দিনে
তোমায় দেখার পর থেকেই
ভেবেছি আমার স্বপ্নে দেখা রাজকন্যা
আজ এসেছে বাস্তবে
সেদিন থেকেই তোমায়
নিজের করে পাওয়ার স্বপ্ন বুকে নিয়ে
দিন গুনে যাই
কবে হবে স্বপ্নপূরণ
কাটছে যে দিন সেই প্রত্যাশায়।।
Monday, October 12, 2009
মানুষ
মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি যন্ত্রমানবও নও?
নানারঙের স্বপ্নগুলো যখন
ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়ে
তখনকি তুমি শুধুই কষ্ট পাও?
নাকি কষ্টগুলোকে বুকে চেপে রেখে
বোধহীন এক যন্ত্রমানব হয়ে যাও?
মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি পাথরও নও?
জীবন চলার নানান বাঁকে
দুঃখ,জরা,বেদনা,ক্লান্তিতে
যখন দেখ চারদিকে গহীন অন্ধকার
তখন কি ইচ্ছে হয়না কভু
কষ্টগুলোকে পাথর বানিয়ে বুকে চেপে রাখবার?
মানুষ, তুমি কি হতে পেরেছ তেমন মানুষ?
কখনওবা যন্ত্রমানব, কখনওবা পাথরের মত
জাগতিক অনুভূতিগুলোকে মনের গহীনে চেপে রেখে
মুছে দিয়ে হৃদয়ের সব না পাওয়ার ক্ষত
পেরেছ কি তেমন মহামানব হতে?
খানিকটা কি যন্ত্রমানবও নও?
নানারঙের স্বপ্নগুলো যখন
ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়ে
তখনকি তুমি শুধুই কষ্ট পাও?
নাকি কষ্টগুলোকে বুকে চেপে রেখে
বোধহীন এক যন্ত্রমানব হয়ে যাও?
মানুষ, তুমি কি শুধুই মানুষ?
খানিকটা কি পাথরও নও?
জীবন চলার নানান বাঁকে
দুঃখ,জরা,বেদনা,ক্লান্তিতে
যখন দেখ চারদিকে গহীন অন্ধকার
তখন কি ইচ্ছে হয়না কভু
কষ্টগুলোকে পাথর বানিয়ে বুকে চেপে রাখবার?
মানুষ, তুমি কি হতে পেরেছ তেমন মানুষ?
কখনওবা যন্ত্রমানব, কখনওবা পাথরের মত
জাগতিক অনুভূতিগুলোকে মনের গহীনে চেপে রেখে
মুছে দিয়ে হৃদয়ের সব না পাওয়ার ক্ষত
পেরেছ কি তেমন মহামানব হতে?
Subscribe to:
Posts (Atom)

