আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবেনা কোন কষ্ট গাঁথা,
রইবেনা কোন স্বজন হারানোর অব্যক্ত ব্যাথা,
যার পরতে পরতে রইবেনা কোন কান্নার সুর
যে সুরের টানে জীবনে আসে দুখের সমুদ্দুর।
আমি একটি কবিতার স্বপ্ন দেখেছিলাম
যে কবিতায় থাকবে শুধু জীবনেরই জয়গান,
পরতে পরতে রইবে শুধু স্বপ্নীল আহবান,
যে স্বপ্নের মায়াজালে পড়ে উড়ে যায় সব জরা,
রঙধনুরই বর্ণিলতায় মুছে যায় যত ক্ষরা।
স্বপ্নের সে কবিতা আজও তো আমার
হয়ে ওঠেনি লেখা
ঝড়ের তোড়ে উড়ে যাওয়া সময়ে
পাইনি সুখের দেখা,
কষ্টের যত রঙ আছে তা কবিতায় আসে ফিরে
কভু পাইনি দেখা সেই কবিতার,
যা ভাসাবে আমায় সুখের সাগরে।।
Tuesday, October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)


যে কবিতা গাইবে বিজয়ের গান। .........ভাল লাগল।
ReplyDeleteভিজিট করুন www.sromobazar.com for online job and overseas education service.
ধন্যবাদ
Delete