আমার ফেসবুক

Wednesday, October 20, 2010

বৃষ্টিভেজা আকুতি

মেঘলা আকাশ হতে যখন বৃষ্টি পড়ে ঝরে
স্বপ্নগুলো তখন যেন রঙীন হয়ে ফেরে
গভীর রাতে যখন থাকি নিদ্রাদেবীর কোলে
রঙীন স্বপ্নগুলো তখন হৃদয় দোলায় দোলে।

সন্ধ্যাকাশের বারিধারা ঝরুক অবিরত
ঝরো হাওয়ায় ধুয়ে মুছে যাক হৃদয়ের সব ক্ষত
ঝরের তোড়ে হৃদয়ে যখন শুধুই বজ্র নিনাদ
এক পশলা বৃষ্টি তখন শুধুই আশীর্বাদ।

বন্ধু তুমি এসো আজি বৃষ্টিভেজা দিনে
ক্ষতে ভরা এ হৃদয়টা ভরুক সুখের আহবানে
তোমার তরে বসে আছি তাই স্বপ্নদুয়ার খুলে
দিওনা আর স্বপ্নগুলো গহীন জলে ফেলে।।

0 comments:

Post a Comment