মাঝে মাঝে আকাশটাকে খুব কাছে মনে হয়,
মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যায়
নীল আকাশের এই সীমানাটাকে,
যখন খুশী ইচ্ছেমত হারিয়ে যাওয়া যায়
সাথে নিয়ে রঙ বেরঙের স্বপ্নগুলোকে।
মাঝে মাঝে আকাশটাকে খুব কাছে টেনে নিতে ইচ্ছে হয়,
হৃদয়ের সব জমাটবাঁধা স্বপ্নগুলোকে
আকাশের সাথে মিশিয়ে দিয়ে,
হারিয়ে যেতে ইচ্ছে হয়
আকাশেরই ঐ নীল অজানার পানে।
আচমকা এক ঝড়ো হাওয়া এসে
আমায় উপলব্ধি করতে বাধ্য করে
আকাশের বসবাস অস্পৃশ্যতার এক আবাহনে
আর মানুষের ঠিকানা? সে তো শুধু এই মর্ত্যেই।
আমার ফেসবুক
Wednesday, May 19, 2010
Monday, February 8, 2010
স্বপ্নরাণী
কোন এক কাক ডাকা ভোরে
আমি বসেছিলাম জানালার ধারে
সদ্য ঘুম ভাঙা চোখে
ভালোলাগা কিছু স্বপ্নীল আবেশ নিয়ে।
ঘুমন্ত এক রাত্রিতে
রঙীন এক রাজ্যে হারিয়ে
সেদিন তোমায় পেয়েছি খুঁজে
তুমি এসেছিলে আমার স্বপ্নরাণী হয়ে।
হে স্বপ্নরাণী, তুমি কি আজও আছো?
আমার স্বপ্নরাজ্যের রাণী হয়ে?
আজও কি মায়াবী এক সুরের বাঁধনে
জড়িয়ে রেখেছো আমায়?
সেদিনের ঘুম ভাঙা ভোরের স্বপ্নীল আবেশে
আজও কি বেঁধে রাখোনি আমায়,
তোমারই হৃদয়ের স্বপ্ন-মৃত্তিকায়?
আমি বসেছিলাম জানালার ধারে
সদ্য ঘুম ভাঙা চোখে
ভালোলাগা কিছু স্বপ্নীল আবেশ নিয়ে।
ঘুমন্ত এক রাত্রিতে
রঙীন এক রাজ্যে হারিয়ে
সেদিন তোমায় পেয়েছি খুঁজে
তুমি এসেছিলে আমার স্বপ্নরাণী হয়ে।
হে স্বপ্নরাণী, তুমি কি আজও আছো?
আমার স্বপ্নরাজ্যের রাণী হয়ে?
আজও কি মায়াবী এক সুরের বাঁধনে
জড়িয়ে রেখেছো আমায়?
সেদিনের ঘুম ভাঙা ভোরের স্বপ্নীল আবেশে
আজও কি বেঁধে রাখোনি আমায়,
তোমারই হৃদয়ের স্বপ্ন-মৃত্তিকায়?
Sunday, January 3, 2010
গন্তব্য জানা নেই
অনিশ্চিত পদযুগলে ছুটে চলেছি একা পথে
গন্তব্য জানা নেই।
স্বপ্নগুলো আজ উড়িয়েছি দূর আকাশেতে
গন্তব্য জানা নেই।
স্বপ্নেরা শুধু ছুটছে অচিনপুরে
গন্তব্য জানা নেই।
গন্তব্যহীন এক অনিশ্চিত পথে
জীবন নামের পাগলা ঘোড়াটি
ছুটে বেড়াচ্ছে আজ
দিগন্ত বিস্তৃত দূরের ঐ মেঠো আঙ্গিনাতে,
স্বপ্নেরা পেছনে পরে রয় বিবর্ণ হয়ে
জীবন নামের ঘোড়ার লাগামটি
অযত্নে রয় পেছনে পড়ে।।
গন্তব্য জানা নেই।
স্বপ্নগুলো আজ উড়িয়েছি দূর আকাশেতে
গন্তব্য জানা নেই।
স্বপ্নেরা শুধু ছুটছে অচিনপুরে
গন্তব্য জানা নেই।
গন্তব্যহীন এক অনিশ্চিত পথে
জীবন নামের পাগলা ঘোড়াটি
ছুটে বেড়াচ্ছে আজ
দিগন্ত বিস্তৃত দূরের ঐ মেঠো আঙ্গিনাতে,
স্বপ্নেরা পেছনে পরে রয় বিবর্ণ হয়ে
জীবন নামের ঘোড়ার লাগামটি
অযত্নে রয় পেছনে পড়ে।।
Friday, December 4, 2009
জোছনাপাড়ের মেয়ে
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনার ধারেই বাস
জোছনা দিয়েই গড়ছো তুমি
নিত্যদিনের নিবাস।
নিশ্চুপ সব জোছনারাতে
একটুখানি জোছনাহাতে
নিঃসঙ্গ তুমি থাকো বসে
ঘরের ধারের আঙ্গিনাতে।
চাঁদনীরাতে জোছনাহাতে
স্বপ্নগুলো বুকে নিয়ে
নির্জন এক কোণে বসে
গাঁথছো মালা আশা দিয়ে।
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনা নিয়েই থেকো
নানান রঙের স্বপ্নগুলো
জোছনা নিয়েই দেখো।।
জোছনার ধারেই বাস
জোছনা দিয়েই গড়ছো তুমি
নিত্যদিনের নিবাস।
নিশ্চুপ সব জোছনারাতে
একটুখানি জোছনাহাতে
নিঃসঙ্গ তুমি থাকো বসে
ঘরের ধারের আঙ্গিনাতে।
চাঁদনীরাতে জোছনাহাতে
স্বপ্নগুলো বুকে নিয়ে
নির্জন এক কোণে বসে
গাঁথছো মালা আশা দিয়ে।
জোছনাপাড়ের মেয়ে তুমি
জোছনা নিয়েই থেকো
নানান রঙের স্বপ্নগুলো
জোছনা নিয়েই দেখো।।
Wednesday, November 11, 2009
অনিশ্চিত যাত্রা
একটি প্রতিশ্রুতি
কিছু ভালোলাগা মুহুর্ত
সাথে অনিশ্চিত ভবিষ্যত
আর উচ্ছল বর্তমান।
একটি স্বপ্ন
কিছু সুখের অনুভূতি
সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি
আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অব্যক্ত কিছু আকুতি।
একটি ঝড়
কিছু এলোমেলো দিন
সাথে দুঃসহ কিছু যন্ত্রণা
আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।
ঝড় সামলে উঠে
আবার ঘর গোছানোর চেষ্টা
নিত্যনতুন ঝড়ে
আবার পিছিয়ে পড়া।
এভাবেই এগিয়ে যাচ্ছে
অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।
কিছু ভালোলাগা মুহুর্ত
সাথে অনিশ্চিত ভবিষ্যত
আর উচ্ছল বর্তমান।
একটি স্বপ্ন
কিছু সুখের অনুভূতি
সাথে রঙীন দিনের বর্ণিলতার প্রতিশ্রুতি
আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকার
অব্যক্ত কিছু আকুতি।
একটি ঝড়
কিছু এলোমেলো দিন
সাথে দুঃসহ কিছু যন্ত্রণা
আর স্বপ্ন ভাঙ্গার বেদনা।
ঝড় সামলে উঠে
আবার ঘর গোছানোর চেষ্টা
নিত্যনতুন ঝড়ে
আবার পিছিয়ে পড়া।
এভাবেই এগিয়ে যাচ্ছে
অনিশ্চিত পথে জীবনের যাত্রা।।
Friday, November 6, 2009
পথহারা এক পথিকের গল্প
আমি এক পথহারা পথিক
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।
জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।
আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।
আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।
জীবনপথের ঠিকানা হারিয়ে
ছুটে বেড়াই দিক-বিদিক,
ছুটতে ছুটতে আজ হঠাৎ করে
এসে পড়েছি এক অচিনপুরে
লোকালয় ছেড়ে অনেক দূরে।
জোছনারাতের তারকারাজি
শুধু আমায় পথ দেখাতো
ঝিকিমিকি তারার আলোয়
মনটা শুধু হারিয়ে যেতো।
আজ আকাশে তারাগুলো নেই
নেই জোছনায় তারার খেলা
রূপালী আলোয় আকাশটা আর
ছড়ায়না আর রঙের মেলা।
আচমকা এক হঠাৎ ঝড়ে
পথটা যে আজ বড়ই অচেনা
দিকহারা এক পথিক আমি
খুঁজে ফিরি তাই পথের ঠিকানা।।
Tuesday, November 3, 2009
পথিকের জন্য কবিতা
ওহে পথিক
যাচ্ছ কোথায় দূরে?
অনেকটা পথ এসেছো হেঁটে
একটু বসো আমার ধারে।
দুপুরের এ কাঠ-ফাটা রোদে
ক্লান্ত এক শরীর নিয়ে
এসেছো তুমি আমার দ্বারে
তোমায় আমি বসতে দেব
শীতলপাটির আসনেতে
খেতে দেব নানান খাবার
আমার রুপোর থালাটিতে।
পথিক, যাচ্ছ কোথায় দূরে?
একটু বসো আমার দ্বারে।।
যাচ্ছ কোথায় দূরে?
অনেকটা পথ এসেছো হেঁটে
একটু বসো আমার ধারে।
দুপুরের এ কাঠ-ফাটা রোদে
ক্লান্ত এক শরীর নিয়ে
এসেছো তুমি আমার দ্বারে
তোমায় আমি বসতে দেব
শীতলপাটির আসনেতে
খেতে দেব নানান খাবার
আমার রুপোর থালাটিতে।
পথিক, যাচ্ছ কোথায় দূরে?
একটু বসো আমার দ্বারে।।
Subscribe to:
Posts (Atom)

